আলাউদ্দীন আলীর কুলখানি ১৪ আগস্ট

বিনোদন রিপোর্ট
১১ আগস্ট ২০২০, ১৮:১৫আপডেট : ১২ আগস্ট ২০২০, ০১:০১

আলাউদ্দীন আলী

সদ্য প্রয়াত সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর কুলখানির আয়োজন করা হয়েছে। আগামী ১৪ আগস্ট দুই জায়গায় পারিবারিকভাবে এ আয়োজন হবে।
এ আয়োজন হবে রাজধানীর খিলগাঁও মসজিদ ও বিক্রমপুরে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াতের মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন।
তিনি বলেন, ‘আগামী ১৪ আগস্ট শুক্রবার বাদ জুমা আমাদের বাবা আলাউদ্দীন আলীর জন্যে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। সেদিন আমাদের দাদা যাদব আলীরও মৃত্যুবার্ষিকী। যেহেতু করোনাকাল তাই সার্বিক দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি খিলগাঁও মসজিদে বাদ জুমা কোরআন তেলাওয়াত ও এতিমদের খাওয়ানো হবে। আমাদের দাদাবাড়ি বিক্রমপুরের টঙ্গীবাড়িতেও একই আয়োজন থাকবে।’

তিনি অনুরোধ করে আরও বলেন, ‘সবাই নিজ নিজ বাসা থেকে এই দিনটিতে আমাদের বাবার জন্য দোয়া করবেন, যেন সৃষ্টিকর্তা তাকে বেহেশত নসিব করেন।’

গত রবিবার (৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দীন আলী। 
২০১৫ সালের জুন মাসে আলাউদ্দীন আলীর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় বিদেশেও চিকিৎসা নিয়েছিলেন। তবে তিনি সেভাবে আর উঠে দাঁড়াতে পারেননি। ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে, সংগীতে।
আলাউদ্দীন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার। এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এরমধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। সে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে