পর্দার আড়ালের জুটি তারা

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৮:০২আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৮:০২

মারজুক রাসেল ও মৌসুমি হামিদ আলোচিত গীতিকবি ও লেখক মারজুক রাসেল। তবে দর্শকরা অভিনেতাও হিসেবেও বেশ পছন্দ করেন তাকে। সাম্প্রতিক তার অভিনীত বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তা পেয়েছে।
বলা যায়, আগের চেয়ে এ মাধ্যমে এখন বেশ নিয়মিত তিনি। এই অভিনেতা এবার আসছেন মৌসুমি হামিদকে সঙ্গে নিয়ে।
এর আগে মৌসুমির সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করলেও প্রথমবার তার বিপরীতে জুটিবেঁধে কাজ করলেন মারজুক। নাটকটির নাম ‌‘পর্দার আড়ালে’।

শামীমুল ইসলাম শামীমের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন মাহবুব আল রাশিদ খান। পরিচালক শামীম জানান, গতকাল (২৫ আগস্ট) নাটকটির কাজ হয়েছে। পূবাইলে হয়েছে এর দৃশ্যধারণ।

জানা যায়, রোমান্টিক ও হাসির গল্প নিয়ে নির্মিত ‌‘পর্দার আড়ালে’। যেখানে মারজুক রাসেলকে মজার চরিত্রে দেখা যাবে।
একক এ নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। পাশাপাশি ইউটিউবেও অবমুক্ত হবে এটি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
অভিনয়ে ফিরছেন মেগান?
অভিনয়ে ফিরছেন মেগান?
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি