একুশের অনুষ্ঠান প্রধান নিশো

বিনোদন প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০১৫, ১৬:৪১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:০৮
image

ফারহানা নিশো উপস্থাপক এবং সংবাদ পাঠিকা হিসেবে ভালোই জনপ্রিয় ফারহানা নিশো। পাশাপাশি চ্যানেল ওয়ান ও বৈশাখী টিভির করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।

তবে এবার একটু নতুনরূপে আসছেন নিশো। পর্দায় উপস্থাপক হিসেবে থাকলেও, অন্তরালে থাকছেন নতুন পরিচয়ে। এবার তিনি অনুষ্ঠান প্রধান হিসেবে পথচলা শুরু করতে যাচ্ছেন। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টিভির অনুষ্ঠান প্রধান হিসেবে এরইমধ্যে যোগ দিলেন তিনি।

নিশো বলেন, ‘অনুষ্ঠান প্রধান হিসেবে একুশে টেলিভিশনে যোগ দিয়েছি। আমি জানি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। চ্যানেলটির অনুষ্ঠানের মান আরও সমৃদ্ধ করা ও সেই সঙ্গে আকর্ষণীয় করে তোলার অঙ্গীকার নিয়েই কাজ শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।’

নিশো সর্বশেষ যমুনা টিভিতে সিনিয়র সংবাদ উপস্থাপক এবং গাজী টিভিতে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন।

২০০৩ সালে এনটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু হলেও মাঝে গ্রামীণফোনের টেকনিক্যাল ডিভিশন ও ওয়ারিদ টেলিকমে প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেন বেশ কিছুদিন।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা