আবারও নায়ক তাসকিন, সঙ্গে আঁচল

বিনোদন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২০, ১২:৪৬আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১১:৪৫

তাসকিন ও আঁচল ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্র দিয়ে দেশের রুপালি পর্দায় আবির্ভাব তাসকিন রহমানের। এতে খলচরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসিত হন তিনি। এরপর ‘বয়ফ্রেন্ড’ ছবিতে নায়ক হিসেবে সামনে আসেন। এই তারকাকে আবারও একই ভূমিকায় দেখা যাবে।
অভিনয় করছেন ‌বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন ওয়েব চলচ্চিত্রে। নাম ‘কর্পোরেট। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা আঁচল।
গতকাল (২৫ অক্টোবর) বিকালে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে এর পরিচালক ফরিদুল হাসান ও নায়িকা আঁচলের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।
এ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, প্রশাসন বিভাগের উপ-প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, ‘কর্পোরেট’ ওয়েব ফিল্মের লেখক ফেরারি ফরহাদসহ অনেকে। 

আঁচল বলেন, ‘ভালো একটি গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। আরটিভিকে ধন্যবাদ। আসলে আমি বাছাই করা গল্পে কাজ করছি, সেরকমই এই ওয়েব ফিল্ম।’
ওয়েব চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার বিষয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ওয়েব ফিল্মের গল্প যত ভালো হবে মূলত সেটি তত দর্শকপ্রিয়তা পাবে। আন্তর্জাতিক অঙ্গনে এখন ভালো ভালো ওয়েব ফিল্ম নির্মাণ হচ্ছে। করোনার এই সময়ে আমরা অনেক ওয়েব ফিল্ম দেখেছি, অনেক বিচার-বিশ্লেষণের সুযোগ হয়েছে। আরটিভি ইতোমধ্যে বেশ কয়েকটি ওয়েব ফিল্ম হাতে নিয়েছে। আশা করি সবই হবে। ভালো গল্প হলে এই কাজ আরও এগিয়ে যাবে।’

জানা যায়, শিগগিরই ওয়েব চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। শহুরে গল্প এখানে উঠে আসবে। থাকবে কর্পোরেট জীবনের নানা ঘটনাও।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
২৫ বছর পর আবার মঞ্চনাটকে নওয়াজউদ্দিন সিদ্দিকী
২৫ বছর পর আবার মঞ্চনাটকে নওয়াজউদ্দিন সিদ্দিকী