১১ মার্চ সনু নিগমের ‘রিদমিক নাইট’

ওয়ালিউল মুক্তা
২৮ ডিসেম্বর ২০১৫, ১৪:২৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৯:০১

সনু নিগম নতুন বছরের মার্চে ঢাকায় আসছেন বলিউড তারকা সনু নিগম। আসার কারণটাও গায়ক হিসেবে। ঢাকায় গাইবেন তিনি। সম্ভাব্য ভেন্যু বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার। এ কনসার্টের নাম ‘রিদমিক নাইট উইথ সনু নিগম’।

সঙ্গে থাকছেন একই দেশের সংগীতশিল্পী প্রযুক্তা শুক্লা। আয়োজক প্রতিষ্ঠান ইভেন্ট সিটি জানালো, এতে অংশ নেবেন বাংলাদেশি আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা একরাম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌'সনু নিগমের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। আগামী ১১ মার্চ তিনি আসছেন ঢাকায়। শুধু বাংলাদেশি শিল্পীদের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।'

তিনি আরও জানালেন, বেশ কয়েক ধরনের টিকিটের মাধ্যমে দর্শকরা এটি উপভোগ করতে পারবেন। বিষয়গুলো নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন তারা। এ সময় বাংলাদেশি শিল্পীদের নামও ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, সনু নিগম সর্বশেষ বাংলাদেশে এসেছেন মাস তিনেক আগে চট্টগ্রাম ক্লাবের আমন্ত্রণে। 

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন