দীপনকে অনুরাগ কাশ্যপের শুভেচ্ছা

বিনোদন প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০১৫, ১৪:০৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২১:৩১

দীপন-অনুরাগ অনুরাগ কাশ্যপ- উপমহাদেশের চলচ্চিত্রে নিজেই একটি প্রতিষ্ঠান। ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘উংলি’, ‘বম্বে টকিজ’সহ বেশ কিছু সাড়া জাগানো চলচ্চিত্রের নির্মাতা। ‘অনুরাগ কাশ্যপ ফিল্মস’ ও ‘প্যানটম’-এর মতো দুটি প্রযোজনা সংস্থার কর্ণধার- যেখান থেকে অনেক নতুন নির্মাতাই বলিউডে স্থান করে নিচ্ছেন। ফ্রান্সের ‘নাইট’ উপাধি, বেশ কয়েকবার ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’সহ অংসখ্য দামি চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন কাহিনিকার, চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক হিসেবে। বাংলাদেশের অনেক নির্মাতাই তাকে আদর্শ মানেন।
এমন ওজনদার প্রোফাইলের অধিকারী ‘ফিল্ম মেকার’ যখন কোনও নতুন চলচ্চিত্র পরিচালকের ছবি নিয়ে স্ট্যাটাস দেন, জানান শুভকামনা- অবশ্যই সেটা সবার নজর কাড়ে। আর সেটা যদি হয় বাংলাদেশের কোনও নির্মাতার বেলায়, তবে তো শোরগোল পড়ে যাওয়ারই কথা। হয়েছেও তাই। সোমবার রাত থেকে মিডিয়ার চোখ ছানাবড়া। কারণ এ রাতে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য শুভকামনা জানিয়ে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়েছেন অনুরাগ।
ইংরেজিতে লেখা ওই স্ট্যাটাসে অনুরাগ লেখেন, “শুভেচ্ছা দীপংকর সেনগুপ্ত দীপন, শুভকামনা তোমার চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’এর জন্য- একই সাথে তোমার প্রযোজকদের জন্যেও। ভারতে তোমার সঙ্গে কাটানো সময়গুলোতে তুমি বাংলাদেশি সিনেমা নিয়ে তোমার স্বপ্নগুলো শেয়ার করেছিলে- আশা করছি সেগুলো বাস্তবে রূপান্তরিত হবে। তোমার ছবির জন্য অপেক্ষায় রইলাম।”

দীপংকর দীপন অনুরাগের এ স্ট্যাটাস নিয়ে বলেন, ‘আমি খুব সম্মানিতবোধ করছি। তার মতো উপমহাদেশের সেরা নির্মাতাদের একজন আমার ছবি নিয়ে লিখেছেন- এটা আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আরও ভাল লাগত যদি আনুরাগ স্যারকে আমার মহরতে পেতাম।’

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ এর কাহিনি লিখেছেন সানী সানোয়ার। প্রধান চরিত্রে অভিনয়  করবেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি জুটি। আরও থাকছেন এবিএম সুমন, নওশাবা আহমেদ ও শতাব্দী ওয়াদুদ।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় সোনারগাঁ হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। প্রযোজনায় রয়েছে ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও ফ্ল্যাশ মাল্টিমিডিয়া। নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। অনুরাগ ক্যাশপ এর স্ট্যাটাস

/জেডএ/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন