৬৪ জেলার সম্মিলিত উৎসব

বিনোদন প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৮

প্রতিকী ছবি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে তিন সপ্তাহব্যাপী উৎসব।
নতুন ইংরেজি বছরের প্রথমদিন থেকে ১৮ জানুয়ারি ঢাকায় আয়োজিত এ উৎসবের নাম ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’। এতে অংশগ্রহণ করবে  ৬৪ জেলা শিল্পকলা একাডেমি। 
প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিট থেকে একাডেমির নন্দন মঞ্চে জেলা শিল্পকলা একাডেমির শিশুদল ও বড়দের পরিবেশনায় অংশ নেবে। আয়োজনে থাকছে সমবেত সংগীত, সমবেত নৃত্য, একক সংগীত, আবৃত্তি ও জেলার বৈশিষ্টপূর্ণ পরিবেশনা।
প্রতিদিন ৪টি জেলা শিল্পকলা একাডেমির সদস্যরা এতে অংশ নেবেন।
শিল্পকলা একডেমি থেকে জানানো হয়েছে, ১ জানুয়ারি বিকালে আয়োজনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
এদিকে উৎসব উপলক্ষে বৃস্পতিবার দুপুর ১২টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আয়োজন নিয়ে বিস্তারিত বলবেন উৎসব কর্তৃ

পক্ষ। 
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন