জয়-পূজার প্রথম ভিডিও গান

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ০০:০৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১২:৪৮

জয় ও পূজা সোমবার দিবাগত মধ্যরাতে (৫ জানুয়ারি) বিশ্বজুড়ে অনলাইনে প্রকাশ পেল জয় ও পূজার নতুন গান ‘তোমার জন্য মন’। আই টিউন্স, এমাজন, গুগল প্লে, স্পটিফাই সহ ২৫০টি আন্তর্জাতিক মিউজিক পোর্টালে সিঙ্গেলটি প্রকাশ পেয়েছে। এছাড়া একইসঙ্গে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ার এর ইউটিউব চ্যানেলেও।
গানটির কথা সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। প্রকাশ করছে আজব রেকর্ডস। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন প্রীত রেজা।
সিঙ্গেল সং প্রকাশ প্রসঙ্গে জয় বলেন, ‘পৃথিবীজুড়ে সিঙ্গেল প্রকাশ গান প্রকাশের জনপ্রিয় পন্থা, স্টুডিও অ্যালবামের উল্লেখযোগ্য ১-২টি গান প্রথমে সিঙ্গেল হিসেবে প্রকাশ করার পর বাকি গানের সমন্বয়ে পুরো স্টুডিও অ্যালবাম প্রকাশ করে থাকেন আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীরা। আমরা কেন পিছিয়ে থাকব?’
আর গান প্রসঙ্গে বলেন, ‘পূজার সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওর ভয়েজ টোন অন্যরকম। আমি চেষ্টা করেছি ওর এখন পর্যন্ত করা কাজের বাইরে কিছু একটা করতে। পূজা খুব ভালো গেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
পূজা বলেন, ‘জয় ভাইয়ের সঙ্গে প্রথম কাজ এটা। তার কথা-সুর আমার খুব পছন্দের। অনেক দিনের ইচ্ছে ছিল ভাইয়ার গান গাইবার। আমি নিশ্চিত গানটি আমার শ্রোতারা অনেক পছন্দ করবেন।’

/এস/এমএম/  

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন