বিএফডিসিতেই শ্যুটিং করেননি ফারিয়া!

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৬, ০০:০১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৩:৫৪

ছবিতে ওম ও ফারিয়া বাংলাদেশি নায়িকা তিনি, ইতোমধ্যে প্রথম ছবি মুক্তি পেয়ে গেছে; কিন্তু বিএফডিসিতে কখনও শ্যুটিং করেননি ফারিয়া! এমন মজার তথ্যই দিলেন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আরও জানালেন, প্রথমবারের মতো এ অভিজ্ঞতা নিতে যাচ্ছেন তিনি।
শনিবার ফারিয়া প্রথমবারের মতো এফডিসিতে নায়িকা হিসেবে শ্যুটিং করবেন তার নতুন ছবি ‘হিরো-৪২০'র জন্য।
শুক্রবার তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বেশ উচ্ছ্বাসিত ব্যাপারটি নিয়ে। সকাল হওয়ার জন্য অপেক্ষা করছি, কখন যে সেটে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়াব!’
ছবিটির জন্য তিনি কলকাতা, রামোজি ফিল্ম সিটি ও ব্যাংককের বিভিন্ন জায়গায় ৩৩ দিন শ্যুটিং করেছেন। ছবিটির কাজ এবারই দেশে হচ্ছে। পর পর দুদিন গানের শ্যুটিং চলবে। 
সৈকত নাসির ও সুজিত মণ্ডল পরিচালিত ‘হিরো-৪২০' ছবিতে ফারিয়ার বিপরীতে আছেন কলকাতার ওম। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিটি নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।
/জেডএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন