ঢাকায় দরজা খুলেছে ‘লোকার্নো’

মাহমুদ মানজুর
১৩ জানুয়ারি ২০১৬, ১৮:০৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৭

পৃথিবীর চতুর্থ সম্মানজনক প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের নাম লোকার্নো ফিল্ম ফেস্টিভাল। কান, ভেনিস এবং বার্লিনের পরেই উচ্চারিত হয় লোকার্নো’র নাম। আব্বাস কিয়ারোস্তামি সহ বহু বিশ্বখ্যাত চলচ্চিত্রকারকে আবিষ্কার করেছে ‘লোকার্নো ওপেন ডোরস’।

রোকার্নো ওপেন ডোরস এ লোকার্নো’র প্রজেক্ট মার্কেট আর প্রডিউসার্স ল্যাবের নাম ‘ওপেন ডোরস’। যে দরজা’র কাজ হচ্ছে বিশ্বের উল্লেখযোগ্য দেশে আগামীতে যে গুরুত্বপূর্ণ ছবিগুলো নির্মিত হবে সেগুলোকে চিহ্নিত করে বিশ্ব প্রযোজকদের সামনে তুলে ধরা, গাইড করা কিংবা মোটদাগে ওই ছবিগুলো বানাতে বিশ্বজুড়ে নানা রকম প্লাটফর্ম তৈরি করে দেওয়া এবং পরামর্শ দিয়ে সাহায্য করা। শুধু তাই নয়, ‘ওপেন ডোরস’ এর বিবেচনায় সেরা প্রজেক্টকে ৫০ হাজার সুইস ফ্রাংক পুরস্কারও দেয়া হয়।

বড় খবর হলো, এ ‘লোকার্নো ওপেন ডোরস’ আগামী তিন বছরের জন্য ফোকাস কান্ট্রি হিসাবে বেছে নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের ৬টি দেশকে। পাশাপাশি এ বছর ফোকাস কান্ট্রির অংশ হিসাবে বাংলাদেশের কিছু বাছাই করা ছবি দেখানো হবে উৎসব চলাকালীন সময়ে।

এ বিষয়ে দেশের অন্যতম চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। আরও আনন্দ এই যে, কি করে আমরা আন্তর্জাতিক মানের ভালো সিনেমা প্রজেক্ট তৈরি করতে পারি, বর্তমান বিশ্ব চলচ্চিত্রের হালচাল কেমন যাচ্ছে এবং আরও নানা বিষয়ে ‘ওপেন টক’ করতে ঢাকায় আসছেন ‘ওপেন ডোরস’ এর কনসালট্যান্ট পাওলো বার্তোলিন।’’

তিনি আরও জানান, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সহযোগিতায় এ ‘ওপেন ডোরস টক’ অনুষ্ঠান হবে চলতি মাসের ১৬ তারিখ বিকাল ৫টায় জার্মান কালচারাল সেন্টারে। আর এতে অংশ নিতে আগ্রহীরা নিজের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সহ শিগগিরই লিখে পাঠাতে হবে [email protected] -এই মেইলে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন