‘অঙ্গার' উদ্বোধক রাণী সরকার

বিনোদন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৬, ১৯:৪৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৩:১৫

‘অঙ্গার’ এর উদ্বোধন ঘোষণা করছেন রাণী সরকার যৌথ প্রযোজনার আলোচিত ছবি ‘অঙ্গার’ দুই বাংলায় মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। এ উপলক্ষে কলকাতায় গতকাল বুধবার ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। আর আজ বৃহস্পতিবার ঢাকার প্রিমিয়ার শো হয়েছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস-এ। এ বিশেষ শো’টি উদ্বোধন করেন প্রবীণ অভিনেত্রী রাণী সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক আব্দুল আজিজ, নায়ক-নায়িকা ওম-জলি, অভিনেতা আহমেদ শরীফ, পরিচালক জাকির হোসেন রাজু সহ আরও অনেকে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজের ব্যানারে নির্মিত ‘অঙ্গার’ ছবির চিত্রনাট্য সাজিয়েছেন আবদুল্লাহ জহির বাবু। এতে ওম-জলি জুটি ছাড়াও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, অমিত হাসানসহ আরও অনেকে। ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও আকাশ।
ছবিটি আজ দুই বাংলার দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
/জেডএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন