সালমান শাহ’র গানে পরীমনি

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১৩:৫৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৪:৪৩

পরীমনি প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত পাঁচটি সিনেমার গানের তালে নাচ করতে যাচ্ছেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। সঙ্গে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল।
তবে সেটি বড় পর্দায় নয়। লাক্স আরটিভির স্টার অ্যাওয়ার্ড ২০১৫-এর জমকালো আসররে তাদের এ স্টেজ পারফর্মেন্সে পাওয়া যাবে। আর এটি অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এই প্রথম টিভির কোনও অনুষ্ঠানে নাচ করতে যাচ্ছি, তাও আবার সালমান শাহ এর মতো নায়কের গানের সঙ্গে। এ জন্য তিন দিন ধরে রিহার্সেল করেছি। সজল ভাইয়ের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। অনেক ভালো লাগছে আরটিভির এত বড় আয়োজনে থাকতে পেরে। আশা করছি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাতাতে পারবো।’
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভিতে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন