এক ঝলকে ইমরানের ‘এতোটা ভালোবাসি’

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১৯:১৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:৩০

প্রকাশ পেয়েছে ইমরানের নতুন গানের এক ঝলক। ‘এতোটা ভালোবাসি’ শিরোনামের গানটি বুধবার সন্ধ্যায় তিনি প্রকাশ করেছেন ইউটিউব-ফেসবুকে।

ইমরান যথারীতি এ গান নিয়েও তুমুল হৈচৈ পড়ে গেছে ইমরান ভক্তদের মাঝে। রক-রোমান্টিক ঘরানার এ গানটির সুরকার-সংগীত পরিচালক শিল্পী নিজেই। আর লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আরআর সৈকত রেজা।

ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমার পক্ষ থেকে শ্রোতা-দর্শকদের জন্য আগাম ভালোবাসা দিবসের উপহার। তাছাড়া নতুন বছরে এটা আমার প্রথম গান। আজ (বুধবার) গানটির ট্রেলার ছাড়লাম। গত কয়েক ঘন্টায় দারুণ সাড়া পাচ্ছি। তাছাড়া এমন মেলো রক ঘরানার গান আমি এর আগে খুব একটা করিওনি। সবমিলিয়ে গানটি সবার পছন্দ হবে, সেটাই প্রত্যাশা করছি।’

গানটির কথাগুলো এমন, চোখ মেলে দেখ- আছি আমি দাঁড়িয়ে/ দিলাম কথা- তোমায় যাবো না হারিয়ে/ কেটে গেছে দুজনেরই জীবনের শ্যুনতা, ভালোবাসার গল্পে আর নেই কোনও অপূর্ণতা/ হারিয়ে বুঝেছি কতটা ভালোবাসি/ ছিল না জানা তোমায় এতটা ভালোবাসি...
ইমরান জানান, আগামী সপ্তাহের প্রথম দিকে গানটির পুরো ভিডিও প্রকাশ পাচ্ছে অনলাইন মাধ্যমগুলোতে। আর এটি ভালোবাসা দিবসের একটি বিশেষ অডিও অ্যালবামেও প্রকাশ পাবে।

গানটির লিংক:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন