জেমস-তুহিনের ‘বিধাতা’

১০ দিনে দেড় লাখ ছুঁই ছুঁই

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৬, ১৭:৩৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৯:০৫

নতুন বছরে জেমস-শফিক তুহিন ভক্তদের জন্য প্রথম উপহার ছিল ‘বিধাতা’ গানটি। গেল ১২ জানুয়ারি ইউটিউবে এটি প্রকাশ পায়। টাইগার মিডিয়া থেকে প্রকাশিত এ গানটি গেল দশ দিনে ব্যাপক সাড়া ফেলেছে অন্তর্জাল দুনিয়ায়। রাত পোহালেই ছুঁয়ে যাবে দেড় লাখের ঘর! এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হলো এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশত আটাশি বার।

জেমস আর গানটির ইউটিউব কমেন্ট বক্সে বইছে প্রশংসার ঝড়। যেখানে বেশিরভাগ শ্রোতাই বলছেন, ‘অ্যাওসাম সঙ, হ্যাটস অব গুরু জেমস।’ আবার অনেকেই লিখছেন, ‘গানটির কথা যেমন সুন্দর, গুরুর গায়কীও তেমন জোস।’ কেউ আবার গানটির গিটার বাদন নিয়ে প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ‘গানটিচ যতবার শুনছি, মন ভরছে না। তাই বার বার শুনি।’ বছরের প্রথমেই গানটির এমন ভাইরাল পরিনতিতে বেশ খুশি নগরবাউল জেমস।

আর গীতিকার-সুরকার শফিক তুহিন বলেন, ‘‘বছরের শুরুতেই ভালো রিসিপশন পেলাম গানটি থেকে। আমি কৃতজ্ঞ ‘সইুটহার্ট’ ছবিটির প্রযোজক-পরিচালকের কাছে। ধন্যবাদ জানাতে চাই জেমস ভাইকে। যার কণ্ঠ ছাড়া এই গানটা আসলে গানই হয়ে উঠতো না। আর ভালোবাসা অগনন সব শ্রোতাদের।’’

জেমস ও শফিক তুহিন শফিক তুহিনের কথা-সুর-সংগীতে ভিন্ন ধারার এ গানটি স্থান পাচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’ ছবিতে। ছবিটি ১২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এতে প্রথমবারের মতো অভিনয় করেছেন রিয়াজ ও বিদ্যা সিনহা মিম।
এতে আরও অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা ও উৎপল। ছবিটির গল্প লিখেছেন এস রেজা। সংলাপ লিখেছেন মো: রফিকুজ্জামান ও আবদুল্লাহ জহির বাবু। প্রযোজনা করেছে ডিজিটাল মুভিজ।

গানটি শুনতে ক্লিক করুন:

/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন