দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড-এ রুনা লায়লা

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৬, ১৯:০৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২১:০৫

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড হলো ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ সম্মাননা। প্রতি বছর একজনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। বিজয়ী নির্বাচন করে একটি জুরি বোর্ড। এই বোর্ডে এবার বিচারক হিসেবে মনোনীত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের কণ্ঠশিল্পী রুনা লায়লা। তিনি দায়িত্বটি নিতে এরই মধ্যে সম্মতিও জানিয়েছেন।

রুনা লায়লা/ ছবি: সাজ্জাদ হোসেন গত ১৬ জানুয়ারি রুনার হাতে আয়োজক দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো অনুরোধের চিঠিটি আসে। এতে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনটির ম্যানেজিং ট্রাস্টি আশফাক খোপিকার। চিঠিতে রুনাকে বলা হয়েছে, ‘আপনার দীর্ঘ সংগীত জীবনের অভিজ্ঞতা ও অর্জন দাদাসাহেব ফালকে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে।’

রুনা লায়লাকে পাঠানো চিঠিসংবাদটি নিশ্চিত করে রুনা লায়লা বলেন, ‘আমি জুরি সদস্য হতে সম্মতি জানিয়েছি শনিবার (২৩ জানুয়ারি)। বাংলাদেশি শিল্পী হিসেবে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনের দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে।’

১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি উত্তরীয় এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল।
এদিকে রবিবার (২৪ জানুয়ারি) কলকাতায় এক কনসার্টে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন রুনা লায়লা। এর দুই দিন পর ঢাকায় ফিরবেন তিনি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন