বালুরঘাট নাট্যমন্দিরে ‘লালজমিন’

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৬, ১৯:৪৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৯:৫০

আগামী ২৭ জানুয়ারি ৭টা ৪৫মিনিটে ভারতের বালুরঘাট নাট্যমন্দিরে মঞ্চায়ন হবে শুন্যন এর প্রযোজনা ‘লালজমিন’ নাটক। বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত নাট্যমেলায় অংশগ্রহণ করতে রবিবার (২৪ জানুয়ারি) রাত ১০টায় ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে ‘লালজমিন’ নাটকের কলাকুশলীরা। ২৯ জানুয়ারি তারা ঢাকায় ফিরবে।

লাল জমিন-এ মোমেনা চৌধুরী মোমেনা চৌধুরীর একক অভিনয়ের ‘লালজমিন’ নাটকটি লিখেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক। সংগীত পরিকল্পনা করেছেনে জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সংগীতে কন্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু, নীলা সাহা। মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন ওয়াহিদা মল্লিক, জুলফিকার চঞ্চল, রামিজ রাজু, নীলা সাহা, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।

প্রসঙ্গত, ১৯ মে ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে ‘লালজমিন’ এর প্রথম মঞ্চায়ন হয়। মুক্তিযুদ্ধে একজন কিশোরীর অংশগ্রহণ, গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতা, মেয়েটির ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন দর্শকদের এক নতুন অভিজ্ঞতার সম্মুখে দাঁড় করিয়ে দেয় ‘লালজমিন’।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন