শুনুন আফজাল হোসেনের মায়ের গল্প

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৬, ০০:০৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ০০:০৪

নিজ মাকে নিয়ে কথা বলতে নন্দিত অভিনেতা আফজাল হোসেন আসছেন রেডিও স্বাধীনের সাপ্তাহিক অনুষ্ঠান ‘মায়ের গল্প’তে। এটি প্রচার হবে আজ ৩০ জানুয়ারি, শনিবার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত। জানা গেছে উক্ত অনুষ্ঠানে আফজাল হোসেন তার শৈশব-কৈশোর ও যৌবনে মায়ের সঙ্গে কাটানো না বলা অনেক কথা শ্রোতাদের শোনাবেন।

আফজাল হোসেন। ছবি: সাজ্জাদ হোসেন। আফজাল হোসেন বলেন, ‘সাধারণত মাকে নিয়ে কখনও কোথাও কথা বলা হয়নি। এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আসলে মাকে নিয়ে যত কথাই বলি, মায়ের মমতা ও ভালবাসার কথা বলে শেষ করা সম্ভব নয়। এমন অনেক না বলা স্মৃতিই রয়েছে আমার মায়ের সঙ্গে যা এই প্রথম কোনও অনুষ্ঠানে এসে শ্রোতাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে বলব আমার মায়ের গল্প শোনার জন্য।’ 

অনুষ্ঠানটির উপস্থাপিকা শ্রিয়া সর্বজয়া বলেন, ‘মায়ের গল্প রেডিও স্বাধীনের সাপ্তাহিক নিয়মিত প্রোগ্রাম। যেখানে সাধারণ মানুষেরা এসে মাকে নিয়ে গল্প করেন। আমরা প্রতি মাসেই একজন সেলিব্রেটিকে নিয়ে স্পেশাল মায়ের গল্প প্রচার করি। তারই সূত্র ধরে এবারের অতিথি অভিনেতা আফজাল হোসেন। আশা করি আফজাল হোসেনের মত একজন জনপ্রিয় ব্যক্তির জীবনে মায়ের যে সকল অবদান রয়েছে সে সম্পর্কে শুনে শ্রোতারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।’

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন