স্বল্পদৈর্ঘ্য ‘দ্য ডুয়েল’

গিটারিস্ট ও অস্ত্রধারীর গল্প

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৬, ১০:৩১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১০:৩১

‘দ্য ডুয়েল’। অস্ত্র আর শিল্পের এক অসম লড়াই। চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্য। যে গল্পে দেখা যাবে, একজন মিউজিশিয়ান (গিটারিস্ট) ও একজন অস্ত্রধারী (গানম্যান) মুখোমুখি। একজনের হাতিয়ার আগ্নেয়াস্ত্র, আরেকজনের গিটার।

দ্য ডুয়েলএই অদ্ভূত লড়াইয়ে মাধ্যমে ফুটে ওঠে সমাজের চিরন্তন বাস্তবতা। দ্বৈরথ লড়াইয়ের ময়দানে অস্ত্রের বিরুদ্ধে শিল্পী সুরের ঝংকারে পরিস্ফুটিত করতে চায় শিল্পের আবেদন, সত্যের প্রকাশ। তবে শিল্প-সত্যকে অগ্রাহ্য করে গর্জে উঠতে মরিয়া দাম্ভিক অস্ত্র। থামাতে চায় সত্য সুন্দরের আবেদন। কি হয়? অস্ত্র কি থামিয়ে দেয় সুর-সময় আর শিল্পীর হৃদয় স্পন্দন। পরাজিত হয় কি শিল্প? নাকি শিল্পী তার হাতের গিটারের ছন্দে চারদিক প্রকম্পিত করে ঘোষণা করে সত্য ও সুন্দরের জয়গান।

এনামুল হক কবির পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘দ্য ডুয়েল’-এ মিলবে এর উত্তর। ওয়ান বাই জিরো’র ব্যনারে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন শশাঙ্ক সাহা ও শিশির চৌধুরী। পান্ডুলিপি, চিত্রগ্রহণ এবং সম্পাদনা করেছেন নির্মাতা নিজেই।

মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বছরব্যাপি চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আজ (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে ছবিটি।

দ্য ডুয়েল-এর ট্রেলার:

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন