গান গেয়ে ‌বিচ্ছেদের 'জবাব'!

বিনোদন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৩

বছরের শুরুতেই যেন সমালোচকরা বিচ্ছেদের তালিকা করতে বসেছেন। আর এদিকে আরবাজ খান ধরেছেন গান। এ গানে খুশি খান পরিবারের ভক্তরা। খুশির কারণ, বিচ্ছেদের ঐ সম্ভাব্য তালিকায় ছিল আরবাজ-মালাইকা আরোরা দম্পতির নামও।

আরবাজ ও মালাইকা আর গানের বিষয়টি নিছকই কথা নয়। সত্যিই একটি ভিডিও প্রকাশ করেছেন ৪৮ বছর বয়সী তারকা ও সালমানের ভাই আরবাজ। জনপ্রিয় অ্যাপ ডাবসম্যাশের সহযোগিতা নিয়ে হিন্দি গানে ঠোঁট মিলিয়ে বেশ মজার খোরাক যুগিয়েছেন এ তারকা। একে তো ব্যঙ্গ হয়েছে তারওপর সমালোচকদের দিলেন পাল্টা জবাব। এতে আরবাজ খান হিন্দি ছবি ‌'অমর প্রেম'-এ রাজেশ খান্নার গাওয়া 'কুছ তো লোগ কেহেঙ্গে, লোগেকা কাম তো কেহেনা' গেয়েছেন। আর এটি তার ইন্সটাগ্রামে পোস্ট করেছেন।
এদিকে কয়দিন ধরেই শোনা যাচ্ছিল, আরবাজ খানের সঙ্গে থাকছেন না তার স্ত্রী মালাইকা আরোরা। বান্দ্রার বাসা থেকে ছেড়ে তিনি এখন উঠেছেন খার এলাকার একটি অ্যাপার্টমেন্টে। সঙ্গে আছে তার ১৪ বছর বয়সী ছেলে আরহান।
হয়তো এগুলোরই জবাব দিলেন আরবাজ।

আরবাজের লিপসিংয়ে শুনুন গানটি:

/এম/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন