ভারতের রং মহোৎসবে `আমিনা সুন্দরী’

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৭

ভারতের রাজধানী দিল্লি ও কেরালায় দেশটির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ১৮তম ভারত ‘রং মহোৎসব’-এ আমন্ত্রিত হয়েছে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। আগামী ৯ ফেব্রুয়ারি দিল্লির অভিমঞ্চ ও ১১ ফেব্রুয়ারি কেরালার তিরুবনন্তপুরম শহরের ট্যাগর মঞ্চে দলটি মঞ্চস্থ করবে তাদের জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’।

আমিনা সুন্দরীবিশ্বের প্রায় ৫০০টি নাটকের মধ্য থেকে বিদেশি বিভাগে এবার সেখানে ‘আমিনা সুন্দরী’ নাটকটিকে প্রদর্শনীর জন্য নির্বাচন হয়েছে।

এর জন্য রবিবার সকালে থিয়েটার আর্ট ইউনিটের ২৫ সদস্যের একটি দল দিল্লির উদ্দেশে যাত্রা করবে।

এর আগেও ‘আমিনা সুন্দরী’ নাটকটি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থানে মঞ্চস্থ করে সুনাম কুড়িয়েছে। চট্টগ্রামের অমর লোকগাঁথা ‘ভেলুয়া সুন্দরী’ ও ‘নছর মালুম’ অবলম্বনে ‘আমিনা সুন্দরী’ নাটকটিও রচনা করেছেন এসএম সোলায়মান। এটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

নাটকটিতে অভিনয় করেছেন- সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, স্বাধীন শাহ, মো. বারী, ফেরদৌস আমিন বিপ্লব, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, ফৌজিয়া করিম অনু, শাহনাজ শানু, আনিকা মাহিন, দীপ্তা রক্ষীত, হাসনাত প্রদিপ, রেজাউল আমিন সুজন, সুমন মজুমদার, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, শাপলা ও লেনিন।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন