উপলক্ষ একুশে ফেব্রুয়ারি

প্রিয়তি এসেছেন ঢাকায়

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩০

বাংলাদেশের মেয়ে ‘মিজ আয়ারল্যান্ড’ ও ‘মিজ আর্থ’খ্যাত মাকসুদা আকতার প্রিয়তি এখন ঢাকায়। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকায় নেমেছেন বলে জানালেন এ তারকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (একুশে ফেব্রুয়ারি) শহীদের প্রতি সম্মান জানানো অন্যতম কারণ বলে জানালেন তিনি। এছাড়াও সামাজিক ও জনহিতকর বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে তার এবারের ঢাকা সফর।

প্রিয়তি। ছবি: সাজ্জাদ হোসেন। প্রিয়তি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘মহান ভাষার মাসে দেশে আসতে চেয়েছি নিজের দায়িত্ববোধ থেকে। এছাড়াও বেশ কিছু সময় কাটাব বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে। ‘সবার জন্য শিক্ষা’ ও ‘শক্তি বিদ্যালয়’ নামে দুটি ফাউন্ডেশন দেখতে যাব। আর প্রিয় কিছু মানুষের সঙ্গে সময় ভাগ করে নিতে চাই।’’

এছাড়াও তিনি জানান, দুই সপ্তাহের এই সফরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকেও দেখতে যাবেন প্রিয়তি।

প্রিয়তি সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনে ইন্টারন্যাশনাল রানওয়ে কুইনস রিকগনেশন অ্যাওয়ার্ডস-এ পুরস্কৃত হন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে মিস ইউনিভার্সাল রয়্যালটি ২০১৩, আয়ারল্যান্ডে মিজ আয়ারল্যান্ড ২০১৪, মিস হট চকোলেট ২০১৪, মিস ফটোজেনিক ২০১৪, সুপার মডেল অব দ্য ইয়ার ২০১৪, মিস আয়ারল্যান্ড আর্থ ২০১৫ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিস আর্থ হিসেবে প্রথম রানার-আপ ২০১৬, মিস কমপ্যাশনেট ২০১৬, মিস বেস্ট গাউন ২০১৬, মিস ফিটনেস ২০১৬ হয়েছেন।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন