বৃহস্পতিবার চিরতরে চলে গেলেন ভারতের প্রখ্যাত চিত্রপরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। টালিগঞ্জের ট্রামডিপো এলাকায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্মরণীয় ভূমিকা রেখেছেন অরবিন্দ। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে- মৌচাক, অগ্নিশ্বর, ধন্যি মেয়ে, নিশিপদ্ম, মন্ত্রমুগ্ধ, অমর প্রেম, নদী থেকে সাগরে।
অরবিন্দ কাজ করেছেন উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, রাজলক্ষ্মী দেবী, গীতা দে, নৃপতি চট্টোপাধ্যায়, প্রেমাংশু বোস, রঞ্জিত মল্লিকের মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে।
/বিএ/এম/




