হতাশ কারিনা কাপুর

ক্লিন ঢাকা কনসার্ট স্থগিত

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৯

কারিনা বলিউড অভিনেত্রী কারিনার অংশগ্রহণে ‘ক্লিন ঢাকা’ কনসার্ট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করেছেন ডিএমপির উপ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। তিনি জানান, আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ-এর সমন্বয়হীনতা ও সার্বিক বিষয়ে প্রস্তুতি ভালো ছিল না বলেই এই কনসার্ট স্থগিত করা হয়।

জানা গেছে, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের উদ্যোগে আলোচিত এ কনসার্টের আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর সঙ্গে ডিবির যুগ্ম কমিশনার মঞ্জুরুল ইসলাম বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে এক বৈঠক করেন। মূলত সে বৈঠক থেকেই এমন সিদ্ধান্ত আসে।
এদিকে আয়োজক স্বপন চৌধুরীর সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের অনুরোধে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে কনসার্ট হবে, এটুকু নিশ্চিত। কনসার্টের পরবর্তী তারিখ খুব শিগগিরই আমরা সবাইকে জানিয়ে দিবো। ফলে এরমধ্যে অনুষ্ঠানের টিকেট যারা সংগ্রহ করেছেন তাদের দুশ্চিন্তার কোনও কারণ নেই।’
কারিনা কাপুর খান ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যাতে কারিনা ছাড়াও অংশ নেওয়ার কথা ছিল ভারতীয় কণ্ঠশিল্পী জাভেদ আলী ও বাংলাদেশের অভিনেতা অনন্ত জলিলের। আজ বৃহস্পতিবার দুপুরেও আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের প্রধান স্বপন চৌধুরী জানিয়েছিলেন, শুক্রবার সকাল ১১টা নাগাদ কারিনা ঢাকায় পা রাখবেন!
প্রসঙ্গত, বলিউডের কাপুর পরিবারের মেয়ে এবং পতৌদির নবাব পরিবারের বউ কারিনা কাপুর খানের এটাই বাংলাদেশে প্রথম সফর হওয়ার কথা ছিল। 

কনসার্ট বাতিল হওয়ায় হতাশ কারিনা
ঢাকায় কনসার্ট বাতিল হওয়ার খবরে কারিনা কাপুর খান এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে আমাদের দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু জানিয়েছেন, কারিনা এ খবর শুনেছেন এবং এতে তিনি হতাশা প্রকাশ করেছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারিনার একজন ব্যক্তিগত সহকারী বাংলা ট্রিবিউনকে জানান, ‘এইমাত্র উনি খবর পেয়েছেন পুলিশের আপত্তিতে বাংলাদেশের অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। কেন এই সিদ্ধান্ত, কোথায় অসুবিধা ছিল, সে সব বিস্তারিত না জেনে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে খবরটা তো ভীষণ খারাপ লাগার মতোই!’

কারিনা কাপুরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @KareenaK_FC তেও বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে টুইট করে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। কিন্ত বেশ রাত পর্যন্ত সেখানেও কারিনার কোনও মন্তব্য চোখে পড়েনি।

বৃহস্পতিবার দিনটা অবশ্য বেশ ধকলেই কেটেছে কারিনার। আর বালকি-র নির্মীয়মান ছবি ‘কি অ্যান্ড কা’-র জন্য সারা দিন মুম্বাইতে সহঅভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে একটা লম্বা ফটোশ্যুটে ব্যস্ত ছিলেন তিনি। ওই ফটোশ্যুটের জন্য একটা সাদা ওয়েডিং ড্রেস পরে নানা ছবি তুলেছেন – তার কিছু কিছু এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েও পড়েছে।

শুক্রবার সকালে জেট এয়ারওয়েজের ফ্লাইটে সরাসরি মুম্বাই থেকেই ঢাকায় আসার কথা ছিল কারিনার। কিন্তু এখন সেই গোটা প্ল্যানটাই পণ্ড।

কারিনার সহকারীরা জানিয়েছেন, ম্যাডাম এখন ঢাকার কনসার্টের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয় সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

/এমএম/এজে/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন