বাপ্পার ভালোবাসার উপহার

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৫

গেল ডিসেম্বরে শেষ একক ‘বেনানন্দ’ মুক্তি দিয়েছেন। সঙ্গে একটি নান্দনিক মিউজিক ভিডিও-ও। উদ্দেশ্য, নন্দিত সঞ্জীব চৌধুরীর জন্মদিনে ব্যান্ড ‘দলছুট’ অনুরাগীদের জন্য উপহার। মাত্র দুই মাসের মাথায় আবারও নতুন উপহার নিয়ে হাজির হচ্ছেন তিনি। এবার উপলক্ষ, বিশ্ব ভালোবাসা দিবস ২০১৬।

বাপ্পা মজুমদার। ছবি: সাজ্জাদ হোসেন। আজ বৃহস্পতিবার বিকাল থেকেই একটি ভ্যালেন্টাইন গিফট নিয়ে নিজ ভক্তদের দরজায় কড়া নাড়ছেন বাপ্পা মজুমদার। নিজের ফেসবুক দেয়াল ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ভালোবাসার গানের  একটি ভিডিও টিজার। রোমান্টিক কথায় সাজানো ‘কেন পড়লো চোখ’ শিরোনামের এ গানের সুর-সংগীত যথারীতি বাপ্পা নিজেই করেছেন। লিখেছেন ইব্রাহিম ফাতেমী। গানের ভিডিওতে রোমান্টিক মডেল জুটি ছাড়াও মিলবে ব্যান্ড ‘বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস’-এর প্রাণবন্ত মিউজিক্যাল উপস্থিতিও। টিজার থেকে অন্তত সেটুকুই অনুমেয়।
বাপ্পা মজুমদার বাংলা ট্রিবিউনকে বললেন, ‘কেমন গেয়েছি জানি না, তবে গানটির কথা-সুর এবং ভিডিও নির্মাণ- পুরোটাই আমার মতোই হয়েছে। মানে সাদামাটা, আমি যেমনটি চাই। ভালোবাসা দিবসকে উদ্দেশ্য করেই বিশেষ এ গানটি তৈরি ও প্রকাশের উদ্যোগ নিয়েছি। পূর্ণ সমর্থন দিয়েছেন গীতিকবি ফাতেমী ভাই। আশা করছি, ভালো লাগবে সবার।’
বাপ্পা মজুমদার। ছবি: সাজ্জাদ হোসেন। বিএমজ ওয়ার্ক স্টেশন-এর ব্যানারে প্রকাশ প্রতীক্ষিত এ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল। এটি ইউটিউবসহ অন্তর্জাল দুনিয়ায় একযোগে মুক্তি পাচ্ছে ১৪ ফেব্রুয়ারির প্রথম প্রহরে।

প্রসঙ্গত, এই ভালোবাসা দিবসে বাপ্পা মজুমদারের সিঙ্গেল মিউজিক ভিডিওটি ছাড়াও প্রকাশ পাচ্ছে জয় শাহরিয়ারের সুর-সংগীতে দুটি নতুন গান। গান দুটি যোগ হয়েছে ‘বলছি শোনো’ নামের মিশ্র অ্যালবামে। সিএমভি’র ব্যানারে নির্মিত এ অডিও অ্যালবামে বাপ্পার সঙ্গে আরও আছেন তাহসান এবং জয়।

এদিকে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সন্ধ্যা ছ’টা থেকে ‘বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস’ সরাসরি পারফর্ম করবে ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে।
গানটির টিজার:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন