ভালোবাসার বার্তা পাঠালেন ফারিয়া (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৫

আজ (রবিবার) বিশ্ব ভালোবাসা দিবস। সাংস্কৃতিক অঙ্গনে আয়োজনের কমতি নেই, ঘাটতি নেই রঙেও। ১২ ফেব্রুয়ারি নুসরাত ফারিয়ার ছবি ‘হিরো ৪২০’ কলকাতায় মুক্তি পেলেও এখনও পায়নি এখানে। আবার ভালোবাসা দিবসে কলকাতার প্রেক্ষাগৃহে ঘুরে বেড়ানোর শত পরিকল্পনা থাকলেও, ভিসা জটিলতায় ভেস্তে গেল সেটাও।

ভিডিও বার্তা পাঠালেন ফারিয়া তাই বলে হাত গুটিয়ে থেমে থাকার পাত্রী নন দুই বাংলার অমিত সম্ভাবনাময়ী এ নায়িকা। রবিবার দুপুরে নিজের ফেসবুক দেওয়ালে এবং জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন একটি রোমান্টিক ভিডিও বার্তা।

বার্তাটির শিরোনাম ‘ভালোবাসা দিবসে ভক্তদের শুভেচ্ছা’ হলেও, ভেতরের পুরোটা জুড়েই আছে ‘হিরো ৪২০’র প্রচারণা। নুসরাত তার ভিডিও বার্তায় সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ প্রকাশ করেন ‘হিরো ৪২০’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। তার ভক্তদের অনুরোধ করেন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার। টানা এক মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিও বার্তায় নুসরাত বলেছেন আরও অনেক কথা।

না বললেই নয়, ভিডিও বার্তাটিতে প্রাণবন্ত নুসরাত ফারিয়াকে দর্শকরা খুঁজে পাবেন তারই ফেলে আসা টিভি উপস্থাপকের ভূমিকায়। তবে কটকটা কালো পোশাকে গোলাপি আবহের ফারিয়াকে দেখতে কিন্তু মন্দ লাগবে না দর্শকদের!

ভিডিও বার্তাটি দেখুন এই লিংক-এ:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন