নাটকের পর গানেও দুজনে

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৯

পার্থ বড়ুয়া এবং অপর্ণা ঘোষ। দুজনে নাটকে জুটি হয়েছেন আগে। বিশেষ করে জনপ্রিয় নাটক ‘রাব্বু ভাইয়ের বউ’-এ জুটি হিসাবে দারুণ মানিয়েছিল দুজনকে। তার ওপর দু’জনের জন্মস্থান চট্টগ্রাম।

পার্থ ও অপর্ণা সম্ভবত এসব মিলিয়ে এবার দুজন মিলেছেন গানেও। না, অপর্ণা মোটেই গানে কণ্ঠ দেননি। তবে ‘সোলস’ এর একটি গানের ভিডিওতে ফের জুটি বেঁধেছেন তারা। ‘নির্মলেন্দু গুন’ শিরোনামের এ গানটির ভিডিও টিভি চ্যানেল ও ইউটিউবে প্রকাশ পেয়েছে রবিবার। উপলক্ষ ভালোবাসা দিবস।

এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘ভালোবাসা দিবসকে আরও একটু রাঙিয়ে দিতে আমাদের এই আয়োজন। আশা করছি গানটির ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।’

উল্লেখ্য, ২০১১ সালে সোলসের ‘জ্যাম’ অ্যালবামে ‘নির্মলেন্দু গুন’ গানটি স্থান পায়। গানটি লিখেছেন কবির বকুল।

গানটির লিংক দেওয়া হলো:

/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন