সুজানার অন্যরকম ভালোবাসা দিবস

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৬

সুজানার অন্যরকম ভালোবাসা দিবস সুজানা জাফর। মডেল-অভিনেত্রীর চেয়েও ফেসবুক দুনিয়ায় তার আরেকটি বড় পরিচয় রয়েছে। তিনি প্রায়শই ছুটে যান ছিন্নমূল-নিম্নবিত্ত কিংবা প্রতিবন্ধী মানুষের কাছে। কাছে মানে, খুব কাছে। বাড়িয়ে দেন হাত, সাহায্য এবং ভালোবাসার। যার নমুনা নিয়মিত পাওয়া যায় তার ফেসবুক দেওয়ালে।

সুজানার অন্যরকম ভালোবাসা দিবস তেমন কিছুই করলেন এই ভালোবাসা দিবসে (আজ রবিবার)। বিশেষ এই দিনটি তিনি কাটালেন উত্তরার একটি স্পেশাল চাইল্ড কেয়ার হাউজে। সঙ্গে নিয়ে গেছেন অস্ট্রেলিয়া থেকে আগত দুই বন্ধু দম্পতি আকাশ ও নওশীনকে।

সুজানার অন্যরকম ভালোবাসা দিবস সুজানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমিতো ওদের কাছে প্রায় প্রতি শুক্রবার যাই। আর আজ গেলাম ভালোবাসার দিনটা ওদের সঙ্গে কাটাতে। কারণ, বিশেষ দিনগুলোতে আমি না গেলে ওরা খুব মন খারাপ করে। এবার সঙ্গে দুই বন্ধুকেও নিয়ে গেছি। সারাদিন আমরা ভালোবাসার গল্প করেছি, খেয়েছি, খেলেছি। দারুণ একটা দিন কাটালাম।’

সুজানার অন্যরকম ভালোবাসা দিবস /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন