দেখা মিললো বিন্দুর, সঙ্গে স্বামী

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৪

বিন্দু-মালিক দম্পতিকে ঘিরে... অবশেষে দেখা মিললো বিন্দুর। বড় পর্দায় অল্প বিস্তর আর ছোট পর্দায় অনেক জনপ্রিয়তাকে তুচ্ছ করে যিনি আড়ালে গেছেন প্রায় দুই বছর হতে চললো। উদ্দেশ্য, সংসার ধর্ম পালন। গ্ল্যামার ভুবনে যেমন নজির খুব একটা মিলে না।

নায়ক ফেরদৌস ও তার স্ত্রীর সঙ্গে সামিয়া-টয়া ২০১৪ সালের ২৪ অক্টোবর রাতে খুব নীরবে বিন্দু বিয়ে বন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে। তারপর উধাও তিনি। কোনওভাবে ফেরানো গেল না লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬ সালের এই প্রথম রানারআপকে। তার একটাই কথা, ‘অভিনয় আর না। সংসার জীবন দারুণ উপভোগ করছি আমি।’

যথাক্রমে মৌসুমী হামিদ, বন্যা মির্জা, মিলন, মৌসুমী নাগ, ভাবনা এবং টয়া সম্ভবত সংসার জীবনের সেই সুখের ট্রেলার দেখাতেই রবিবার ভালোবাসা দিবসে ডেকে পাঠালেন প্রাক্তন সহকর্মীদের। বনানী লেকশোর হোটেলে এদিন সন্ধ্যায় আয়োজন করলেন বিবাহোত্তর সংবর্ধনা ধরনের কিছু। লম্বা বিরতির পর বিন্দুর এমন আচানক নিমন্ত্রণে প্রায় সবাই সাড়া দিয়েছেন। যদিও নিমন্ত্রণের তালিকাটা ছিল একেবারেই সংক্ষিপ্ত অথবা প্রাক্তন মিডিয়ার কাছের মানুষদের নামে সাজানো।

বিন্দু-মালিকের সঙ্গে নির্মাতা চন্দন-টুটুল এদিন সন্ধ্যায় বিন্দুর ডাকে তার কাছে ছুটে গেছেন নওশীন-হিল্লোল, সোয়েব-মৌসুমী নাগ, নাঈম-নাদিয়া, তানিয়া আহমেদ, বন্যা মির্জা, ফেরদৌস, ইমন, সামিয়া আফরিন, মৌসুমী হামিদ, ভাবনা, নিপুণ, আনিসুর রহমান মিলন, কল্যাণ কোরাইয়া, তানভীর ফাইনেস্ট, টয়া, নির্মাতা মোহন খান, সকাল আহমেদ, তুহিন রহমত উল্লাহ, সাইফ চন্দন, শাহীন কবির টুটুল, নাট্যকার রুম্মান রশীদ খানসহ আরও অনেকে।

মজার তথ্য হলো, বিন্দুর এই গেট টুগেদার কিংবা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পুরো পরিকল্পনা এবং আয়োজন ছিল আরেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগী তাহসিনের হাতে।

যথাক্রমে তাহসিন, টয়া, সামিয়া, বন্যা এবং ভাবনা কী হলো এই অনুষ্ঠানে? বিন্দুর ফেরা না ফেরার নিয়ে কোনও আপডেট পাওয়া গেছে? জবাবে একাধিক অতিথি জানালেন একই কথা। তাও আবার পুরনো কথা নতুনভাবে। কথাগুলো এমন, ‘বিন্দু আসলে বিয়েতে কাউকে বলতে পারেনি। বিয়ের পরেও কোনও অনুষ্ঠান করতে পারেনি। তাই এই ভালোবাসা দিবসে হঠাৎ সিদ্ধান্ত নেয় এই অনুষ্ঠানের। আর অভিনয়ে ফেরা নিয়েও কিছু বলেনি বিন্দু। যতদূর স্পষ্ট, এখনও মিডিয়াকে খুব মিস করেন বিন্দু, তবে নিকট আগামীতে অভিনয়ে ফেরার আগ্রহ নেই তার আলাপে।’  

নাঈম-নাদিয়া দম্পতির সঙ্গে
এদিকে অনুষ্ঠানের অন্যতম অতিথি অভিনেত্রী বন্যা মির্জা আরেকটু হলফ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে বিন্দুকে আমরা সবাই এতদিন খুব মিস করছিলাম। ওর অবস্থাও ঠিক তাই। অনেক গল্প করেছি সবাই। সেলফি-ছবি তুলেছি। ওদের দুজনকে (বিন্দু-আসিফ) দেখে খুব ভালো লেগেছে। ওরা বেশ সুখে আছে। এই সুখটা বেঁচে থাকুক, আমাদের সবার প্রত্যাশা তেমনই।’

যথাক্রমে সাইফ চন্দন, টয়া, সামিয়া, বিন্দু, মৌসুমী নাগ এবং বন্যা মির্জা /এমএম/    

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন