পাঁচ মিনিটেই প্রশংসিত মৌসুমী

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪১

চলচ্চিত্রটিতে মৌসুমী হামিদ ইতি হৃদয়। এটি স্বল্প পরিসরের চলচ্চিত্র। মাত্র পাঁচ মিনিট এর ব্যাপ্তি। আর বলা যায়, এই পাঁচ মিনিটেই হৃদয় জয় করেছেন মডেল-অভিনয়শিল্পী মৌসুমী হামিদ।

অভিনয় দক্ষতা দেখে তার অনেক সহশিল্পীই মুগ্ধ। সামাজিক মাধ্যমগুলোতে সে রেশ এখন পাওয়া যাচ্ছে।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো ও পপকর্নলাইভডটটিভি তৈরি করেছিল ভালোবাসার ছোট গল্প নিয়ে ১০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। অনলাইন এ টিভি চ্যানেলটি সেগুলো ধারাবাহিক প্রচার করেছে। এর শেষ কিস্তিটি ছিল ‌'ইতি হৃদয়'। প্রথম প্রচার হয় গত ১৪ ফেব্রুয়ারি।
এটির প্রচারের পরই বেশ ভালো সাড়া দেখা যাচ্ছে ফেসবুকে। এ চলচ্চিত্রটিতে মূলত মা ও সন্তানকে দেখানো হয়েছে। যারা অন্য একজনের স্মৃতি নিয়ে বেঁচে আছেন।
অনলাইনে বেশ কয়েকজন তারকা চলচ্চিত্রটি নিয়ে প্রশংসা করেছেন। তবে মূল প্রশংসাটা বোধহয় করেছেন ছবির পরিচালক রেদওয়ান রনি। তিনি বলেন, ‌‘‘লাভ এক্সপ্রেস’-এর শেষ শর্টফিল্মটি নির্মাণের সৌভাগ্য আমাকে অনলাইন শিল্পকে নিয়ে অনেক আশাবাদী করে তুলছে। সাহির নামের এই ক্ষুদে শিল্পীর সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আর মৌসুমী হামিদ তো বলা যায় উড়িয়ে দিয়েছেন।'’
মৌসুমী বললেন, ‘এ কাজের সময় অনেক বলেছেন, মায়ের চরিত্র করা উচিত হয়নি। তবে কাজের পর ভিন্নধরনের অভিজ্ঞতা হচ্ছে। আমার তো মনে হয়, ভালো কাজের জন্য বিশাল আয়োজন জরুরি নয়; প্রয়োজন- ইচ্ছে আর প্রচেষ্টা।’

স্বল্পদৈর্ঘ্যর এ ছবিটিতে মৌসুমী হামিদ ছাড়াও সাহির নামের শিশুশিল্পী অভিনয় করেছে। ছবিটি দেখা যাবে এ ঠিকানায় মৌসুমী  হামিদ

/এম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন