খলনায়িকা জুলিয়ান মুর!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২২

জুলিয়ান মুরহলিউডে আলোড়ন তোলা ছবি ‘ফিফটি শেডস অব গ্রে’র সমসাময়িক ছবি ‘কিংসম্যান, দ্য সিক্রেট সার্ভিস’। ফিফটি শেডের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা করেই ব্যবসাসফল হয়েছিল ছবিটি। এবার টোয়েনটিনথ সেঞ্চুরি ফক্স তৈরি করতে যাচ্ছে এর সিক্যুয়াল ‘দ্য কিংসম্যান টু’।

ম্যাথিও ভগানের পরিচালনায় এই ছবির খলনায়ক কে হতে পারেন তা এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, খলনায়িকার ভূমিকায় আসতে পারেন জুলিয়ান মুর।

আগের ছবিটির অনেক চরিত্রেই পাল্টাচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। স্যামুয়েল এল জ্যাকসনের জায়গায় জুলিয়ান মুরের ভিলেন হিসেবে অভিনয় করার তথ্য প্রায় নিশ্চিতই বলা যায়।

তার চরিত্রটি নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও এখনও পর্যন্ত যতটুকু জানা গেছে, তিনি আসছেন প্রধান খল চরিত্রেই। তবে ব্যস্ত শিডিউল থেকে এই ছবির জন্য সময় বের করতে পারবেন কিনা এই অস্কারজয়ী অভিনেত্রী সেটাই এখন দেখবার বিষয়। 

সূত্রঃ দ্য হলিউড রিপোর্টারস

/ইউআর/এমএম/  

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন