পুরুষের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৪

প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে পা রেখেই খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, তিনি এখন যে চরিত্রটিতে অভিনয় করছেন সেটি আদতে একজন পুরুষের ছিল!

এই চরিত্রে অভিনয় করার বিষয়ে খুবই উত্তেজিত প্রিয়াঙ্কা। তিনি কানাডার মন্ট্রিল থেকে ফোনে নেওয়া এক সাক্ষাৎকারে সে কথা জানান সংবাদ মাধ্যম পিটিআইকে।

প্রিয়াঙ্কা বলেন, ‘চরিত্রটি আদতে লেখা হয়েছিল পুরুষ চরিত্র হিসেবে। তারা আমার সঙ্গে কথা বলতে আসেন অন্য একটি অংশে অভিনয়ের জন্য। কিন্তু পরিচালক আমার সঙ্গে দেখা করে ও কথা বলে মত বদলান। আমার জন্য পুরুষ চরিত্রটিকে বদলে দিয়ে নতুন করে তৈরি করে ছিবিটির পান্ডুলিপি।’

ছবিটির সহঅভিনেতা দ্য রক-এর সঙ্গে প্রিয়াঙ্কা ৩৩ বছর বয়সী প্রিয়াংকার হলিউড টিভি সিরিজে অভিষেক হয় গত বছর। ‘কোয়ানটিকো’ নামের ওই টিভি সিরিয়ালে অভিনয় করে জিতে নেনে ‘পিপলস চয়েজ পুরস্কার’। এবার তাকে দেখা যাবে ১৯৯০ সালের টিভি সিরিয়াল অবলম্বনে নির্মিত ‘বেওয়াচ’-এ।

প্রসঙ্গত, এর আগেও বলিউডে ‘অ্যাতরাজ’ ও ‘সাত খুন মাফ’ ছবিতে খল চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন এই বিশ্বসুন্দরী।

সূত্র– এনডিটিভি

/ইউআর/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন