লিও’কে অস্কার পাইয়ে দিতে পারেন আপনিও!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২০

আপনি যদি লিওনার্দো ডিক্যাপ্রিওর হাজার হাজার ভক্তকূলের একজন হয়ে থাকেন আর অসাধারণ প্রতিভাধর এই অভিনেতার পুরস্কারের ঝুলিতে অস্কার না থাকায় হতাশ হয়ে থাকেন, তাহলে এখনই সুযোগ! আপনার প্রিয় অভিনেতাকে পাইয়ে দিতে পারেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জেতার সম্মান।

লিওনার্দো ডিক্যাপ্রিও কিন্তু কীভাবে?

রেডকার্পেটর‍্যামপেজ ডট কম নামের এক গেমিং ওয়েবসাইট লিও ভক্তদের জন্য নিয়ে এসেছে নতুন এই ভিডিও গেম। খেলা খুবই সহজ। যা করতে হবে, তা হচ্ছে, লিওর অ্যানিমেটেড চরিত্রটি অস্কার ট্রফির পেছনে দৌড়ে যাবে। খেলুড়েকে শুধু দেখতে হবে চরিত্রটি যেন এদিক সেদিকে জটিল অবস্থানে থাকা ক্যামেরাম্যনদের সঙ্গে টক্কর না খায়। শুধু ক্যামেরাম্যানই নয়, লেডি গাগা বা এক্স-ম্যানের মতো অন্যান্য তারকাদের সঙ্গে ঠোক্কর খাওয়াও এড়িয়ে যেতে হবে কৌশলে। তবেই ডিজিটাল লিওকে পাইয়ে দেওয়া যাবে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা!

প্রসঙ্গত, এ বছর অস্কারে ষষ্ঠবারের মতো মনোনীত হয়েও চূড়ান্ত ভাবে জয়ী হতে পারেন কি না ‘টাইটানিক’খ্যাত এই অভিনেতা, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন