ইউটিভি ও জি-মিউজিকে পড়শী

ওয়ালিউল মুক্তা
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২১

523a01ddc8f1a47c3fa950ca710e44ab- ভারতের জনপ্রিয় দুটি টিভি চ্যানেলে দেখা যাচ্ছে গায়িকা পড়শীকে। দেশটির ইউটিভি ও জি-মিউজিকে প্রচার হচ্ছে এ শিল্পীর গাওয়া নতুন গান ‘মার যায়ে’ (মরে যাব)।
বলিউডের নতুন ছবি ‘লাভশুদা’র জন্য গানটি নতুন করে বাংলায় গেয়েছেন তিনি। সে গানটিই এখন ছবির প্রচারণার জন্য ব্যবহার করছে এর পরিবেশক টিপস মিউজিক। সম্প্রতি পড়শী দেশের প্রথম গায়িকা হিসেবে ভারতের খ্যাতনামা এ পরিবেশক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
এদিকে গত সপ্তাহ থেকে চ্যানেল দুটি গানটির ভিডিও প্রচার করে আসছে। এতে পড়শীর পুরো গানের ভিডিওটিই থাকছে।
পড়শী বললেন, ‘গানটির জন্য আমরা নতুন করে ভিডিও তৈরি করেছিলাম। সে গানটি  পুরোটা দেখানো হচ্ছে। এর শেষে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছিল (মুক্তির তারিখ ১৯ ফেব্রুয়ারি)।’ পড়শী, ছবি সাজ্জাদ হোসেন
চুক্তি হওয়ার পর জানুয়ারি শেষ সপ্তাহে পড়শী বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘ভারতের স্বনামধন্য এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার দেড় বছরের চুক্তি হয়েছে। আমি তাদের প্রযোজনার জন্য গাইব। তবে এটি যে শুধু ছবির গান হবে, তা নয়। তাদের হয়ে একক গানও গাইব। সামনেই তাদের নতুন ছবি ‘লাভশুদা’। তাই এ ছবির একটি গান কাভার গাইলাম। অক্টোবরে আরও একটি গান গাইব।’

পড়শী গাওয়া এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা রাজ ইসলাম। গানটির সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। দেশেই এর কাজ হয়েছে।

গানের ভিডিওটা দেখতে ক্লিক করুন:

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন