সেটেই পারিবারিক সময় কাটাচ্ছেন!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪১

দীপিকার টুইট থেকে হলিউড ছবিতে অভিনয় করতে টরেন্টোতে আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভক্তদের কাছে এ খবর পুরানো।
তবে জানা গেল, ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর শ্যুটিংয়ে তিনি কাজের পাশাপাশি মজার সময়ও কাটাচ্ছেন। যা একেবারে নাকি পারিবারিক সময়। আর তা জানা গেছে তার সাম্প্রতিক টুইটার পোস্ট থেকে।
ছবির নায়ক, পরিচালক ও অন্যান্য সহকর্মীদের সঙ্গে ছবি পোস্ট করেছেন ‘পিকু’খ্যাত এই অভিনেত্রী। ছবির পরিচালক ডি জে কারুসোও পোস্ট করেছেন তাদের আনন্দময় কিছু মুহূর্তের ছবি।
কাজের বাইরে এই সময় কাটানোকে যে পারিবারিক সম্মিলনের মতন উপভোগ করছেন, এ কথা জানাতেও ভোলেননি তারা। ৩০ বছর বয়সী এ অভিনেত্রীর ছবিটির মাধ্যমে হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে। এতে তার সহশিল্পী হলিউডের নামজাদা মারকুটে নায়ক ভিন ডিজেল।
সূত্র: এনডিটিভি
/ইউআর/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন