সরাসরি অনুষ্ঠানে রুমি

বিনোদন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৭

রুমি ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমেই পরিচিতি কণ্ঠশিল্পী রুমির। ‘মাটি হব মাটি’খ্যাত এ গায়ক দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে থিতু হয়েছেন।

নিয়মিত গান করছেন তিনি। এবার এ শিল্পী আসছেন বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ। সঙ্গে থাকছেন গায়িকা শিল্পী বিশ্বাস।
সরাসরি এ গানের অনুষ্ঠানে রুমি তার একক ও মিশ্র অ্যালবাম থেকে জনপ্রিয় হওয়া গানগুলো গাইবেন। পাশাপাশি লোক ঘরানার গায়িকা শিল্পী বিশ্বাস প্রচলিত ফোক গানগুলো ছাড়াও মৌলিক অ্যালবাম থেকে কিছু গান পরিবেশন করবেন।
চ্যানেল কৃর্তপক্ষ জানায়, এতে দর্শকরা ফোন করে সরাসরি অতিথিদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি প্রচার হবে বুধবার রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব। শিল্পী বিশ্বাস
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন