রাতে শহীদ মিনারে পাওলি দাম!

বিনোদন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৪

পাওলি দাম বুধবার খুব নীরবে ঢাকায় নামলেন পাওলি দাম। তার এই ঢাকা সফর নিয়ে এর আগে অনেক গুজব-গুঞ্জনের জন্ম হয়েছে। যার কিছুটা ছিল রাজনৈতিক, বাকীটা পরিচালক কেন্দ্রিক। তবে সেসব মুছে দিয়ে পাওলি ঠিকই ঢাকায় এলেন, অংশ নিলেন হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির শ্যুটিংয়েও।
পরিচালক জানান, বুধবার দিনে ঢাকায় নেমে রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ছবির শ্যুটিংয়ে অংশ নেন পাওলি। এবং সেটা খুব নীরবে ঢাক-ঢোল বাজানো ছাড়াই। জানা গেছে, নিরাপত্তার কথা বিবেচনা করেই পাওলির ঢাকা সফরের বিষয়টি এবার সে অর্থে প্রকাশ করা হয়নি। এবারের সফরে পাওলি ঢাকায় থাকছেন বেশ কিছু দিন। তবে গেল প্রায় দেড় বছর ধরে চলা এ ছবির পুরো শ্যুটিং এবারই শেষ হচ্ছে না। পরিচালক জানালেন, এবার শ্যুটিং শেষে পাওলিকে আরও এক দফা ঢাকায় আসতে হবে। হতে পারে সেটা আসছে বৈশাখে।
‘সত্তা’ ছবির শ্যুটিংয়ের জন্য এর আগেও দুইবার বাংলাদেশে এসেছিলেন বেশ আলোচিত-সমালোচিত কলকাতার এ অভিনেত্রী।

সোহানী হোসেনের কাহিনী অবলম্বনে এ ছবির ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, জেমস, মমতাজ, কনা, মিলা, পান্থ কানাই ও পূজা। সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ছবিটিতে শাকিব ও পাওলি দাম ছাড়াও অভিনয় করছেন আহমেদ রুবেল, শামীমা নাজনীন, রিনা খান, শিমুল খান, ডন, কাবিলাসহ অনেকে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন