সজল-শ্রাবন্তীর ‘কথা’

বিনোদন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৫

‘কথা’ নাটকে সজল ও শ্রাবন্তী করখুব চঞ্চল একটা মেয়ে। নাম তার কথা। বন্ধুদের আড্ডা মাতিয়ে রাখতে পছন্দ করে। একদিন রাতে একদল ছিনতাইকারী তার টাকা-পয়সা ও মোবাইল নিয়ে যায়। কথা তাদের সঙ্গে দুর্ব্যবহার না করে উল্টো ছিনতাই করতে সহায়তা করে।
অন্যদিকে প্রেমিক আয়ান কথাকে ফোন করলে সেটি রিসিভ করে সেই ছিনতাইকারী। আয়ান বিষয়টি গায়ে না লাগিয়ে নিজের বন্ধুদের নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। একদিন কথা নিজে ছিনতাইকারী রাজনের সঙ্গে দেখা করে মোবাইলটি নিয়ে আসে। ধীরে ধীরে তাদের সম্পর্ক বন্ধুত্বে রূপ নেয়।
ঠিক এমন গল্প নিয়ে এনটিভিতে কাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কথা’। এটি পরিচালনা করেছেন এহসান এলাহি বাপ্পী।
এতে কথা চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর এবং ছিনতাইকারী চরিত্রে অভিনয় করেছেন সজল। আরও অভিনয় করেছেন মার্শাল, শর্মিলী আহমেদ প্রমূখ।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন