চলচ্চিত্রে নারী: বিবিধ প্রেক্ষিত

কলকাতার নন্দনে আলোচক জয়া

বিনোদন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩০

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার বসছেন ‘আলোচক’ এর কেদারায় (চেয়ার)। কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দন-৩ মঞ্চে ‘চলচ্চিত্রে নারী’ বিষয়ক বড় পরিসরের একটি সেমিনারে তিনি তুলে ধরবেন চলচ্চিত্রে নারীদের অবদান এবং অবস্থান বিষয়ক নিজস্ব ভাবনা। জানাবেন, নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতার কথাও।

জয়া আহসান। ছবি: সাজ্জাদ হোসেন। জয়া জানান, আসছে ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে  ‘চলচ্চিত্রে না: বিবিধ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে অন্য অনেকের সঙ্গে থাকছেন তিনিও। এটি ৮ মার্চ কলকাতার নন্দনে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

উক্ত সেমিনারে জয়া আহসান ছাড়াও আলোচক হিসেবে অংশ নিবেন কলকাতার নির্মাতা ও প্রযোজক রেশমি মিত্র, পরিচালক সোহিনী দাশগুপ্ত এবং সাংবাদিক প্রিয়াঙ্কা দাশগুপ্ত। এ আলোচনায় মডারেটর হিসেবে থাকবেন সিনে বিশেষজ্ঞ ও ‘ফিল্মবাফ’-এর সম্পাদক রিতা দত্ত।

প্রসঙ্গত,  জয়া আহসান সম্প্রতি কলকাতার নির্মাতা অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন