জ্যাক-রোজের পুনর্মিলন!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৮

আরোধ্য অস্কার ধরা দিয়েছে হাতে। তারও আগে বন্ধু-সহকর্মী কেট উইন্সলেট আস্থার হাত নিয়ে পাশে ছিলেন সবসময়। অস্কারের একটি মুহূর্তে জ্যাক ও রোজ।
১৯ বছর আগে ‘টাইটানিক’ ছবিতে অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং অভিনেত্রী কেট উইন্সলেট। তাদের চরিত্রের নাম ছিল জ্যাক ও রোজ।
১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। দীর্ঘদিন পর আবার রবিবার রাতে (বাংলাদেশে সময় সোমবার ভোর) লস অ্যাঞ্জেলসে অস্কারের অনুষ্ঠানে যেন পুনর্মিলন ঘটে তাদের।

লাল গালিচায় ৪১ বছরের ডিক্যাপ্রিও এবং ৪০ বছরের কেট উইন্সলেটকে ক্যামেরায় ধারণ করতে ভুল করেননি ফটোগ্রাফাররা। আর নিজের সহশিল্পীর সেরা অভিনেতার পুরস্কার জয়ে উচ্ছ্বসিত কেট উইন্সলেট। এসময় তাদের খুনসুটিতে মেতে উঠতেও দেখা যায়।

এর আগে অস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েও হাতাশ হন হলিউডের এই অভিনেতা। সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে উইন্সলেট বলেন, ‘‘এটি খুব হতাশাজনক হবে যদি ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার না পান ডিক্যাপ্রিও।’’

উপস্থাপক জুলিয়ান মুর যখন ডিক্যাপ্রিও’র নাম ঘোষণা করে তখন অশ্রুসিক্ত হয়ে পড়েন কেট। পাশাপাশি হলজুড়ে তখন চলছিল হর্ষধ্বনি।

মুক্তির প্রায় দুই যুগ পার করলেও স্টিভেন স্পিলবার্গের মহাকাব্যিক সৃষ্টি ‘টাইটানিক’’কে এখনও ভোলেননি দর্শকরা। বিশেষত, জ্যাক ও রোজ জুটি। তাদের এখন হলিউডের অন্যতম সেরা জুটি হিসেবে ধরা। অস্কার অনুষ্ঠানে তারা। পাশের কোলাজে ‘টাইটানিক’ ছবির জ্যাক ও রোজ

সূত্র: এনডিটিভি।

/এমপি/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন