আজ ঢাকায় আসছেন সৌমিত্র

বিনোদন রিপোর্ট
০১ মার্চ ২০১৬, ০০:০১আপডেট : ০১ মার্চ ২০১৬, ০০:০১

কলকাতার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমিত্র চট্টপাধ্যায়কে দেওয়া হচ্ছে ‘কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার’। অভিনয় নয়, তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে আবৃত্তির জন্য।

সৌমিত্র চট্টপাধ্যায়। ছবি: সাজ্জাদ হোসেন।এ উপলক্ষে আজ মঙ্গলবার তিনি ঢাকায় আসছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছেলে কাজী সব্যসাচীর স্মৃতির উদ্দেশ্যে এ পুরস্কার দেওয়া হচ্ছে তাকে। বাংলাদেশে থেকে একই পদক পাচ্ছেন আবৃত্তিকার কাজী আরিফ।
বিষয়টি জানাতে রবিবার রাজধানীর নজরুল ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক-উদ্যোক্তা কাজী সব্যসাচী পরিবার। পরিবারের পক্ষে বিস্তারিত জানান খিলখিল কাজী। এছাড়াও সংবাদ সম্মেলনে কথা বলেন, নজরুলসংগীতশিল্পী খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল ও নজরুলসংগীত গবেষক রফিকুল ইসলাম।
এতে জানানো হয়, পুরস্কার প্রদান করা হবে আগামী ২ মার্চ, শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর মিলনায়তনে। এদিন সৌমিত্র চট্টপাধ্যায় উপস্থিত থাকবেন। পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা, ক্রেস্ট ও উত্তরীয়।
সংবাদ সম্মেলনে আয়োজন সংশ্লিষ্ট শিল্পীবৃন্দ। ছবি: সাজ্জাদ হোসেন।/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন