ঢাকায় ইরফান খান

২০ মার্চ আসছেন ২০ দিনের জন্য

বিনোদন রিপোর্ট
০১ মার্চ ২০১৬, ১৫:৩৩আপডেট : ০১ মার্চ ২০১৬, ২১:০০

প্রথম ঢাকায় পা রাখতে যাচ্ছেন বলিউড জয় করে হয়ে হলিউড প্রশংসিত অভিনেতা ইরফান খান। মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’ এর শ্যুটিংয়ে অংশ নিতে চলতি মাসের ২০ তারিখে তিনি মুম্বাই থেকে ঢাকায় আসছেন। বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করলেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজ।

ইরফান খান প্রযোজক আরও জানান, ইরফান খান ২০ দিনের সময় নিয়ে ২০ মার্চ ঢাকায় আসছেন। বিষয়টি চূড়ান্ত। এ সময় তিনি ‘ডুব’ ইউনিটের সঙ্গে শ্যুটিংয়ে অংশ নেবেন ঢাকা, পুবাইল, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন লোকেশনে। যদিও ছবিটির বেশিরভাগ শ্যুটিং ঢাকাতেই হবে।  

‘মৃত্যু’ একটি পরিবারের সবাইকে এক করে- ‘ডুব’ ছবির গল্প ধরন এমন। ছবিটিতে ইরফান খানের বিপরীতে থাকছেন নুসরাত ইমরোজ তিশা। এতে আরও অভিনয় করবেন ভারতের পার্নো মিত্র, বাংলাদেশের রোকেয়া প্রাচী ও নাদের চৌধুরী প্রমুখ।

‘ডুব’ এর সহ-প্রযোজক হিসেবে থাকছেন ইরফান খান। আর প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

/জেডএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন