খল চরিত্রে প্রভা!

বিনোদন রিপোর্ট
০১ মার্চ ২০১৬, ১৭:১৯আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৭:৫৬

প্রভা
‘রাত এখনও বাকি’  জেরিন (প্রভা) একটি রেস্টুরেন্টে সুতপার (হাসিন) জন্য অপেক্ষা করছে। জেরিন হলো ফরহাদের (পাভেল) সাবেক স্ত্রী, আর সুতপা বর্তমান স্ত্রী।
প্রায় পাঁচ বছর আগে জেরিন ছেড়ে গিয়েছিল ফরহাদকে।

এই দীর্ঘ সময় পর জেরিনের এখন মনে হচ্ছে, একদিনের জন্য হলেও ফরহাদকে তার চাই। আর তা না হলে সে বাঁচবে না। উল্টো সে হুমকি দিয়েছে ফরহাদ আর সুতপা যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে আত্মহত্যা করে ফাঁসিয়ে দেবে ওদের। কী করবে এখন সুতপা?
নাটকে এমনই একটি খল চরিত্রে দেখা যাবে অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভাকে। 
নতুন এ একঘণ্টার নাটকের নাম ‘রাত এখনো বাকি’। গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি এর কাজ হলো গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্ট, প্রিয়াংকা শুটিং হাউজ ও হাতিরঝিলের বিভিন্ন লোকেশনে। সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। এটিই পরিচালকের প্রথম কাজ। নাটকটিতে আরও অভিনয় করেছেন হাসিন রওশন, পাভেল ইসলাম।
জানা গেছে, শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন