আসছেন নতুন ফেলুদা

বিনোদন ডেস্ক
০৩ মার্চ ২০১৬, ১৫:১৪আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৫:২৫

নতুন ফেলুদা অনির্বাণ প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার ৫০ বছরপূর্তি হচ্ছে চলতি বছর। তাই আগামী পূজাতে একেবারে নতুন দর্শনে হাজির হবেন নতুন ফেলুদা। নতুন এ অভিনেতার নাম অনির্বাণ ভট্টাচার্য।
এর আগের সিরিজে এ চরিত্রে ছিলেন কলকাতার আরেক অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
আবিরের ‌'ফেলুদা' এবং 'ব্যোমকেশ'- দুই চরিত্রই করা নিয়ে সমস্যার সূত্রপাত। ২০১৪ সালে অঞ্জন দত্তের পরিচালনায় 'ব্যোমকেশ বক্সী' এবং সন্দীপের পরিচালনায় 'ফেলুদা'- দুই ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিল। তবে ভালো ব্যবসা করেছে অঞ্জনের ছবিটি। কিন্তু আবির বাদ যান অঞ্জনের ব্যোমকেশ থেকে। কারণ অঞ্জনের মনে হয়, আবিরের ফেলুদা-ব্যোমকেশ একসঙ্গে হওয়াটা দর্শক ভালভাবে নেবেন না।
অবশেষে শেষ কোপটাও নাকি তার কাঁধেই পড়ল। বাদ পড়লেন ফেলুদা সিরিজ থেকেও। পরিচালক সন্দীপ রায় তার নতুন ফেলুদা খুঁজে পেয়েছেন। নাটকের পরিচিত মুখ অনির্বাণ ভট্টাচার্যকে তিনি ফেলুদা হিসেবে নিচ্ছেন বলেই খবর। আর ছবিটি কলকাতায় মুক্তি পাবে দুর্গাপূজাতে।

অনির্বাণ এর আগে ‘দেবী সর্পমস্তা’, ‘রাজা লিয়ার’, ‘অ্যান্টনি সৌদামিনী’, ‘অদ্য শেষ রজনী’র মতো নাটকে অভিনয় করেছেন। এছাড়া অপর্ণা সেনের ‘আরশি নগর’ও সম্প্রতি অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবিতে প্রধান চরিত্র আছেন তিনি। 

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন