কলকাতার হাসপাতালে জয়া!

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০১৬, ১৫:৪৮আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৪:১৮

‘ঈগলের চোখ’-এর দৃশ্যে জয়া আহসান। কলকাতার হাসপাতালে শুয়ে আছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। তাকে দেখতে ভিড় জমিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পীসহ সাংবাদিকরা। কিছুক্ষণ পর জয়া নিজেই হাসিমুখ করে কথা বলা শুরু করলেন! জানালেন, অরিন্দম শীলের নতুন ছবি ‘ঈগলের চোখ’-এর কথা!
হ্যাঁ, এরকমভাবেই ভারতের একটি পত্রিকায় এসেছে জয়ার ছবি। চলতি সপ্তাহে কলকাতার সিটি হাসপাতালে শ্যুটিং অংশ নিয়েছিলেন ছবির কলাকুশলীরা।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তর ওপর লেখা এ উপন্যাস ‘ঈগলের চোখ’। যা স্বনামেই চলচ্চিত্রটি তৈরি হচ্ছে।
জয়া ছাড়াও এতে থাকছেন কলকাতার একঝাঁক তারকা। এতে গোয়েন্দা শবরের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে। তার চরিত্রের নাম শিবাঙ্গী।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস।
প্রসঙ্গত, অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবিটি দিয়ে কলকাতার ছবিতে পা রাখেন ঢাকার ‘গেরিলা’খ্যাত অভিনেত্রী জয়া আহসান। এরপর ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’তে অভিনয় করেন তিনি। জয়া আহসান। ছবি সাজ্জাদ হোসেন।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন