অপরাধের গল্প নিয়ে শামীম শাহেদ

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০১৬, ০০:০১আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৫:৩৫

শামীম শাহেদ। পর্দার আড়ালে বসে আছেন কিডনি বিক্রেতা। আশ্বাস দেওয়া হয়েছিল, অনেক টাকা পাবেন। পাননি কিছুই। সামনে একজন ডাক্তার এবং একজন সমাজবিজ্ঞানী। এভাবেই টিভি ক্যামেরায় ধারন করা হলো ‘আমাদের মনের কথা’ অনুষ্ঠানের। যার উপস্থাপনা করছেন শামীম শাহেদ।
‘প্রতিনিয়তই আমাদের আশেপাশে ঘটে চলেছে নানা ধরনের অপরাধ। সেইসব অপরাধি কিংবা যারা ভুক্তভোগী তাদের কথা শুনব মনের কথা অনুষ্ঠানে। সাধারণ মানুষকে সতর্ক করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।’ বললেন উপস্থাপক শামীম শাহেদ। ছয় দিনে মোট নয় পর্বের ধারণ কাজ সম্পন্ন করা হলো এবার। যার মধ্যে আছে টেলিফোনে চাঁদাবাজি, জ্বীনের বাদশা থেকে শুরু করে অর্থের বিনিময়ে সঙ্গিনী ম্যানেজ করার ঘটনা।
আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে সাজ্জাদ হুসাইন-এর প্রযোজনায় প্রতি শুক্রবার রাত ৯টায় বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
উল্লেখ্য, এর আগে অনুষ্ঠানটি প্রচার হতো ‘মনের কথা’ শিরোনামে। তখন এর উপস্থাপক ছিলেন আফসানা মিমি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন