ভাড়া বাসায় জোলি-পিট!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০১৬, ০৯:২৭আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৩:৩১

ছয় মাসের জন্য লন্ডন গেলেন হলিউডের প্রভাবশালী তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। তাদের সঙ্গে আছে সন্তান ম্যাডোক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং জমজ সন্তান নক্স ও ভিভিয়েন।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিগত মাসেই আটটি শয়নকক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া করেন জোলি ও পিট। হোয়াইট হাইজ ধাঁচে নির্মিত এ বাসাটির জন্য তাদের প্রতি মাসে গুনতে হবে ২১ হাজার ডলার সমমূল্যের ভাড়া। লন্ডনে টেমস নদীর পাশে নির্মিত এ বাড়ির ভেতরে সুইমিং পুল ও জিম রয়েছে। আর ৪০ মিনিটের দূরত্বে বন্ধু জর্জ ক্লুনির বাড়ি।

লন্ডনে থাকাকালীন সময়ে ৫২ বছর বয়সী পিট ‘ওয়ার্ল্ড ওয়ার জেড টু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। ২০১৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ৪০ বছর বয়সী জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর জোলি ব্যস্ত থাকবেন রাজনৈতিক প্রকল্প নিয়ে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন