‘বাংলাদেশের ছবিতে কাজ করাটা ব্যক্তিগত ইচ্ছে’

মাহমুদ মানজুর
১৬ মার্চ ২০১৬, ১২:৫৫আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৪:১৮

বুক খোলা শার্টের নিচে গেঞ্জি। কাঁধে ঝুলিয়েছেন ট্রাভেলিং ব্যাগ। এর মাঝেই কায়দা করে রেখেছেন মাফলার। মাথায় ক্যাপ সঙ্গে রোদচশমা। এ হচ্ছে সদ্যই ঢাকায় পা রাখা বলিউড অভিনেতা ইরফান খানের বেশভূষার সবিস্তার। ঠিক এভাবেই দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন তিনি। ভিআইপি লাউঞ্জের করিডোরে দাঁড়িয়ে খানিক উবাচেও মাতলেন এ তারকা। কথায় কথায় জানালেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব: নো বেড অব রোজেস’ নিয়ে পরিকল্পনা। 

ভিআইপি লাউঞ্জের করিডোরে ইরফান। ছবি: সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউন:
ঢাকা কেমন লাগছে?

ইরফান:
 ওহ্, বিউটিফুল। তবে এখনও তো সেভাবে দেখার সুযোগ হয়নি। সময় পেলে একটু ঘুরে দেখব।
ট্রিবিউন: নতুন ছবি, আপনার ব্যস্ততাও অনেক। কিন্তু একটু আগেই মনে হয় ঢাকায় চলে এলেন!
ইরফান: না, এটি ছবির কাজেই। বাংলাদেশি সংস্কৃতি জানতে চাই। এটা বলা যায় ছবির পূর্বপ্রস্তুতি।

ট্রিবিউন: এটা তো বাংলা ছবি। ভাষাটা শুনলাম রপ্ত করছেন?

ইরফান:
আমি এর আগে ছবির প্রয়োজনে দু’একটু বাংলা বলেছি। কিন্তু নতুন এ ছবিতে বাংলা সংলাপ অনেক। তাই বাংলা বলার চেষ্টা করছি। তবে কোথাও সেভাবে শিখিনি। আশা করি, আমার বাংলায় মুগ্ধ হবেন বাংলাদেশিরা...

সম্পর্কিত
সরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
মধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানমধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
‘জামায়াতের সঙ্গে কোনও জোটে থাকবো না’
সাক্ষাৎকারে জমিয়ত সভাপতি উবায়দুল্লাহ ফারুক ‘জামায়াতের সঙ্গে কোনও জোটে থাকবো না’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন