শুভেচ্ছাদূত সজল

বিনোদন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১৪:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৫:৫৭

নতুন বিজ্ঞাপনে সজল (1) জনপ্রিয় মডেল ও অভিনেতা সজল এবার শুভেচ্ছাদূত হলেন। স্টিল নির্মাণকারী প্রতিষ্ঠান এমএসপি-এর প্রচারণার জন্য কাজ করবেন এ তারকা।

গত ১৫ মার্চ বিএফডিসির ১ নম্বর ফ্লোরে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণাটা দেওয়া হয়।
সজল বলেন, ‘‘এমএসপি’র মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্রান্ড আ্যম্বাসেডর হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এ দায়িত্ব আমার চলার পথে এক নতুন মাত্রা যোগ করবে বলে আমি আশা করি।’’
অনুষ্ঠানের পরপরই এফডিসি’র ১ নম্বর ফ্লোরে তরুণ নির্মাতা আশরাফুল আলম রুবেলের নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে এমএসপি’র নতুর টিভি বিজ্ঞাপনচিত্রের নির্মাণ কাজ শুরু করেন এ তারকা।
অ্যানিমেশন ও তথ্যনির্ভর এ বিজ্ঞাপনচিত্রটির সম্পাদনায় রয়েছেন নাহিদ হোসেন আকাশ ও দিপ ওয়ার্কস্মিথ। আগামী পহেলা বৈশাখ থেকে বিজ্ঞাপনচিত্রটি টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচার হবে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান এস এস কমিউনিকেশন। নতুন বিজ্ঞাপনে সজল
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন