‘শঙ্খচিল’ নিয়ে দুটি ভিডিও

বিনোদন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ২০:২০আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২০:২০

‘শঙ্খচিল’ ছবির দৃশ্য (1) দেশভাগ, স্বজন হারানোর যন্ত্রণা, দেশান্তর- এগুলোই বিষয়বস্তু। এগুলো নিয়েই ‘শঙ্খচিল’ ছবি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক গৌতম ঘোষ।
ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই ছবির মূল উপপাদ্য এক নদী। দেশভাগের পর নদীর দখল কার সেই বিতর্ক নিয়েই এই ছবি করেছেন পরিচালক। যার প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের কুসুম শিকদার ও কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সম্প্রতি ছবিটি নিয়ে দুটি ভিডিও প্রকাশ করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র।

একটিতে দেখানো হয়েছে ছবি তৈরির পেছনের ঘটনা। অপরটি ছবির ট্রেলার।
ছবির তৈরির পেছনের ঘটনা: 

ছবিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আরও যেসব শিল্পী থাকছেন- উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায়।
এতে দেখা যাবে, ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প। এর শ্যুটিং হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি ও বাংলাদেশের কয়েকটি স্থানে।
ছবির ট্রেলার: 

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন