গঠিত হচ্ছে ‘টেলিভিশন নাট্যকার সংঘ’

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১৪:৫৮আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৫:০১

টেলিভিশন নাট্যকার সংঘের প্রস্তুতি কমিটির সদস্যরা।টেলিভিশন নাট্যকারদের একটি প্ল্যাটফর্ম গড়ার লক্ষ্যে গঠিত হতে যাচ্ছে ‘টেলিভিশন নাট্যকার সংঘ’। এজন্য গত ১৫ মার্চ মঙ্গলবার নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ ও মাসুম রেজার উপস্থিতিতে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২ এপ্রিল ২০১৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে টেলিভিশন নাট্যকার সংঘের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। মূলত নাট্যকারদের স্বার্থ সংরক্ষণ ও আত্ম উন্নয়নের লক্ষ্যে টেলিভিশন নাট্যকার সংঘ আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক মেজবাহ উদ্দীন সুমন, সদস্য সচিব শফিকুর রহমান শান্তনু, কার্যকরী সদস্য ইফফাত আরেফীন তন্বী, প্রসুন রহমান, মহিউদ্দীন আহমেদ, জাকির হোসেন উজ্জল, হামেদ হোসেন নোমান, ফরহাদ লিমন, রেজাউর রহমান রিজভী ও উৎপল সর্বজ্ঞ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, টেলিভিশন নাট্যকার সংঘের সদস্য হতে হলে টেলিভিশনে যে কোনও নাট্যকারের অন্তত ৩টি খন্ড নাটক/টেলিফিল্ম অথবা একটি ধারাবাহিক নাটক প্রচার হতে হবে। এছাড়া সংগঠনের সদস্য হতে হলে আগামী ২৭ মার্চ রবিবারের মধ্যে এক হাজার টাকা সদস্য ফি প্রদান করে সম্মেলনে নাম অন্তর্ভুক্ত করতে হবে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন